পিএফজি ও ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপের অগ্রগতি সভা অনুষ্ঠিত

পিএফজি ও ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপের অগ্রগতি সভা অনুষ্ঠিত

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) ও ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপের সম্মিলিত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) বিকেলে শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

শায়েস্তাগঞ্জ উপজেলা পিএফজির অ্যাম্বাসেডর মো. কামরুল হাসান রিপনের সভাপতিত্বে ও কনভেনার মো. আব্দুর রকিবের পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য দেন পিএফজির সিলেট বিভাগীয় সমন্বয়কারী আকলিমা চৌধুরী। এতে অতিথি হিসেবে বক্তব্য দেন দি হাঙ্গার প্রজেক্টের সিলেট আঞ্চলিক সমন্বয়কারী নাজমুল হাসান মিনার।

সভায় বক্তব্য দেন পিএফজির অ্যাম্বাসেডর মো. আব্দুস সালাম, বিএনপি নেতা ও সাবেক জেলা পরিষদ সদস্য ইঞ্জিনিয়ার মো. আব্দুল আজিজ ফরহাদ, গোলাম মুক্তাদির চৌধুরী মাসুদ, বীর মুক্তিযোদ্ধা গোলাম মর্তুজা, তোফায়েল আহমেদ মনির, সুশান্ত পাল চৌধুরী, কাউন্সিলর তহুর আক্তার লাইজু, মোখলেস মিয়া, স্বপ্না আক্তার, ইউপি সদস্য খলিলুর রহমান, মহিলা ইউপি সদস্য নুরুন্নাহার রুমা, মোহাম্মদ সালাউদ্দিন, সানজিদা আক্তার, আল আমিন সাইফি, মুসাহিদ মিয়া, লাকি আক্তার ও জোসনা আক্তারসহ পিএফজি ও ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপের সদস্যরা।

সভায় দুই গ্রুপের সম্মিলিত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি স্থানীয় পর্যায়ে শান্তি প্রতিষ্ঠা, পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে সহযোগিতা জোরদারে এ ধরনের উদ্যোগের গুরুত্ব নিয়ে আলোচনা হয়। সভায় অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণ ও সম্প্রীতিময় সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুন- জামালপুরে বাসের ধাক্কায় শাশুড়ি-পুত্রবধূ নিহত

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...