
নিজস্ব প্রতিনিধি॥ জামালপুরের বকশীগঞ্জে বাসের ধাক্কায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) ভোরে উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের ঠাকুরপাড়া এলাকায় ঢাকা-বকশীগঞ্জ মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ বাসের হেলপারকে আটক করেছে। নিহতরা হলেন- ঠাকুরপাড়া গ্রামের উফেজা বেগম (৬৫) ও তার পুত্রবধূ ফরিদা বেগম (৪০)।
স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা শান্তি পরিবহনের একটি বাস বকশীগঞ্জ হয়ে রৌমারীর দিকে যাচ্ছিল। শনিবার ভোরে ঠাকুরপাড়া এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন উফেজা ও ফরিদা। এ সময় বাসটি ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন জানান, দুর্ঘটনার পর বাসের হেলপার মহিন উদ্দিনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।
আরও পড়ুন- তাজমিন হত্যায় চট্টগ্রাম থেকে সিএনজিচালক সুমন গ্রেপ্তার







One Comment