পল্লী মঙ্গল কর্মসূচী অফিসে ডাকাতির ঘটনায় ১জন গ্রেফতার

পল্লী মঙ্গল কর্মসূচী অফিসে ডাকাতির ঘটনায় ১জন গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি ॥ র‌্যাব-৯ এর অভিযানে হবিগঞ্জে পল্লী মঙ্গল কর্মসূচী অফিসে ডাকাতির ঘটনায় অভিযুক্ত ১ জন গ্রেফতার হয়েছে। গ্রেফতার হওয়া মিন্টু তালুকদার (২৬) হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তানগর গ্রামের বাসিন্দা।রোববার রাতে এ বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

র‌্যাব জানায়, এর আগে দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের আভিযানিক দল মাধবপুরের বাগাসুরা ইউনিয়নের দরগাগেইট এলাকায় অভিযান পরিচালনা করে। এ অভিযানে হবিগঞ্জে পল্লী মঙ্গল কর্মসূচী অফিসে ডাকাতির মামলায় তদন্তে প্রাপ্ত পলাতক আসামি মিন্টু তালুকদার গ্রেফতার হয়।

তার বিরুদ্ধে হবিগঞ্জ সদর মডেল থানায় ডাকাতি মামলার পাশাপাশি একটি চুরির মামলাও রয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে হবিগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন- হবিগঞ্জে বজ্রপাতে তিনজনের মৃত্যু ও ৪জন আহত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...