দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

নিজস্ব প্রতিনিধি॥ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (৭ জুন) রাত সাড়ে ১১টার পর এই ভূমিকম্প হয়। তাৎক্ষণিকভাবে এতে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। অ্যান্ড্রয়েড আর্থকোয়াক অ্যালার্ট সিস্টেমের প্রাথমিক তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় রাত ১১টা ৩৬ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়।

রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৩। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল প্রতিবেশী দেশ ভূটানের পুনাখা শহর থেকে মাত্র ৭ কিলোমিটার দূরে। মাটির গভীরে হওয়া এই কম্পনের ফলে ভূটান ছাড়াও বাংলাদেশের পাশাপাশি ভারত, নেপাল ও চীনেও কম্পন অনুভূত হয়েছে বলে জানা যাচ্ছে।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, ভুটানে আঘাত হানা এই ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৬। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৩৫ কিলোমিটার গভীরে। তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। ইএমএসসি জানিয়েছে, ভূমিকম্পটির উৎসসংক্রান্ত তথ্য এখনও ভূকম্পনবিদদের দ্বারা পুরোপুরি পর্যালোচনা করা হয়নি।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভেও (ইউএসজিএস) ভুটানে আঘাত হানা এই ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৬ বলে জানিয়েছে। সংস্থাটি জানিয়েছে, দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর পুনাখার ১৫ কিলোমিটার পশ্চিম উত্তর-পশ্চিমে এই ভূমিকম্প হয়। ভূমিকম্পটির কেন্দ্র ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ছিল বলেও জানিয়েছে সংস্থাটি।

আরও পড়ুন- পল্লী মঙ্গল কর্মসূচী অফিসে ডাকাতির ঘটনায় ১জন গ্রেফতার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...