আবারো হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে ইরান

আবারো হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক ॥ আবারো হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে ইরান। দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলার জেরে গুরুত্বপূর্ণ এই প্রণালিটি বন্ধ করা হয়েছে বলে ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ড শনিবার (২০ জুন) ঘোষণা দিয়েছে।

ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার ২৪ ঘণ্টাও পেরোনোর আগেই শনিবার দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ১৬ জন নিহত হয়েছে। ইসরায়েলি বাহিনী এক ডজনেরও বেশি এলাকা লক্ষ্য করে এই হামলা চালায়, যার বেশিরভাগই নাবাতিহ শহরের কাছাকাছি। এই হামলাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে তেহরানের চুক্তির লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছে।

রাষ্ট্রীয় টিভিতে প্রচারিত এক বিবৃতিতে খাতাম-আল আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর বলেছে, এতদ্বারা ঘোষণা করা হচ্ছে যে, হরমুজ প্রণালি নৌচলাচলের জন্য বন্ধ থাকবে; উল্লেখ্য যে, এই প্রথম পদক্ষেপটি শত্রুর প্রতিশ্রুতি ভঙ্গের একটি জবাব এবং যদি এই আগ্রাসন অব্যাহত থাকে, তবে শত্রুকে তার বাধ্যবাধকতা মেনে চলতে বাধ্য করার জন্য আরো পদক্ষেপের পরিকল্পনা করা হবে ও তা গ্রহণ করা হবে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পরে মার্চ মাসে হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছিল ইরান। বিশ্বের তেল রপ্তানির গুরুত্বপূর্ণ এই জলপথটি বন্ধ করে দেওয়ায় বিশ্ববাজারে জ্বালানির দাম হু হু করে বাড়তে শুরু করে।

আরও পড়ুন- সিলেট অঞ্চলের শ্রেষ্ঠ উপসহকারী কৃষি কর্মকর্তা নির্বাচিত শামীমুল হক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...