
হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর তেলিয়াপাড়া বিওপির টহলদল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৬ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে। যার সিজার মূল্য আনুমানিক ৫৬ হাজার টাকা। মঙ্গলবার (৫ মে) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।
বিজিবির জানায়, এর আগে সন্ধায় গোপান সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবির তেলিয়াপাড়া বিওপির টহলদল জেলার মাধবপুরের সীমান্ত হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে তেলিয়াপাড়া এলাকায় সীমান্তবর্তী জালারপাড় নামক স্থানে অভিযান পরিচালনা করে। এ সময় পরিত্যক্ত অবস্থায় চোরাকারবারীদের লুকিয়ে রাখা বস্তা তল্লাশী করে মালিকবিহীন ১৬ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়। জব্দকৃত গাঁজা আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে হস্তান্তরের কার্যক্রম চলছে।
আরো পড়ুন- শায়েস্তাগঞ্জ পৌর জাসাসের আহ্বায়ক হলেন হাফিজ আল মিথুন






