ট্রাকের পেছনে ধাক্কা লেগে বাবা-ছেলে নিহত

ট্রাকের পেছনে ধাক্কা লেগে বাবা-ছেলে নিহত

নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জে সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা লেগে বাবা-ছেলে নিহত হয়েছেন। শনিবার রাত ১০টার দিকে

হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ বাইপাস সড়কের পোদ্দারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন হবিগঞ্জ সদর উপজেলার সুলতান মাহমুদপুর গ্রামের আব্দুল কাইয়ুম (৫৫) ও তার ছেলে জাকির হোসেন (২০)।

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদুল হক দুঘর্টনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, লাশ দুটি উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার রাতে আব্দুল কাইয়ুম তার ছেলে জাকির হোসেনকে নিয়ে মোটরসাইকেলযোগে ধুলিয়াখালের দিকে যাচ্ছিলেন। পথে পোদ্দারবাড়ি

এলাকায় পৌঁছলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়।

এতে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাবা-ছেলেকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন- এসআই শাহ আলমের বদলি উপলক্ষে সম্মাননা প্রদান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...