মাধবপুর থেকে ৭৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

মাধবপুর থেকে ৭৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

মো. মামুন চৌধুরী ॥ এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জ জেলার মাধবপুর থেকে ৭৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ কাদের মিয়া (২৬) নামে এক মাদক কারবারি গ্রেফতার হয়েছে।  সোমবার রাত ১১টায় এ বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-৯ সিলেটের মিডিয়া অফিসার অতি. পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ। গ্রেফতার হওয়া কাদির মিয়া জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বাদেশশরিয়া বাড়ি গ্রামের মৃত আব্দুল আজিজ মিয়ার ছেলে।

এসআরবি-৯ সূত্র জানায়, রোববার রাতে এসআরবি-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্প হবিগঞ্জের একটি আভিযানিক দল হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার প্রাইম হসপিটাল এন্ড ডায়গনিস্টিক সেন্টারের সামনে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, সিলেট জেলা থেকে মহাসড়ক দিয়ে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্যসহ একটি পিকআপ গাড়িযোগে জামালপুর দেওয়ানগঞ্জের দিকে যাচ্ছে।

প্রাপ্ত সংবাদের ভিত্তিতে এসআরবির আভিযানিক দলটি মাধবপুর পৌরসভার মহাসড়কের একটি টাওয়ারের বিপরীত পাশে চেকপোস্ট স্থাপন করে। চেকপোস্ট পরিচালনাকালে একটি নেভী ব্লু ও হলুদ রঙের পিকআপকে সংকেত দিয়ে থামানোর চেষ্টাকালে এসআরবির উপস্থিতি টের পেয়ে পিকআপ থেকে নেমে মোঃ কাদের মিয়া পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে সে জানায়, তার হেফাজতে ইয়াবা ট্যাবলেট রয়েছে। তাৎক্ষণিক তার দেখানো মতে পিকআপের ইঞ্জিনের উপর জিআই তার দ্বারা বিশেষ কৌশলে বাধা অবস্থায় কালো রঙের পলিথিনের ভেতর ৩৯টি কালো রঙের বায়ুরোধক পলি জিপারের ভেতরে রাখা ৭৮০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং পিকআপসহ তাকে গ্রেফতার করা হয়।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিস্টাব্দ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আলামতসহ গ্রেফতারকৃত ব্যক্তিকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন- হবিগঞ্জ বিজিবির অভিযানে ৩০০বস্তা ভারতীয় জিরাসহ ট্রাক জব্দ

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...