
হবিগঞ্জ প্রতিনিধি॥ এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের শায়েস্তগঞ্জ থেকে ৫৫ কেজি গাঁজাসহ মোঃ রুবেল মিয়া (৩০) নামে এক মাদক কারবারি গ্রেফতার হয়েছে। গ্রেফতার হওয়া রুবেল মিয়া হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার কৃষ্ণনগর গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে।
সোমবার রাত ১১টায় এ তথ্য নিশ্চিত করেছেন এসআরবি-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
এসআরবি সূত্র জানায়, রোববার রাত সাড়ে ১১টায় এসআরবি-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্প হবিগঞ্জের একটি আভিযানিক দল জেলার শায়েস্তাগঞ্জ থানা মোড়ে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মাধবপুর এলাকা হতে কতিপয় ব্যক্তি একটি পিকআপযোগে মাদকদ্রব্যসহ সিলেটের দিকে যাচ্ছে।
এ সংবাদ পেয়ে এসআরবির আভিযানিক দলটি শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডোরা ইউনিয়নের ওলিপুর রেলμসিং এর পাশে মহাসড়কের উপর চেকপোস্ট স্থাপন করে। চেকপোস্ট পরিচালনাকালে একটি পিকআপ সংকেত দিয়ে থামালে এসআরবির উপস্থিতি টের পেয়ে পিকআপ থেকে নেমে এককন পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে সে জানায়, তার হেফাজতে গাঁজা রয়েছে। তাৎক্ষণিক তার দেখানো মতে পিকআপের বডিতে থাকা ৩টি বস্তার ভেতর থেকে নীল রঙের পলিথিনের উপর খাকি রঙের স্কচটেপ দ্ধারা মোড়ানো অবস্থায় ৫৫ কেজি গাঁজা এবং পিকআপসহ মোঃ রুবেল মিয়াকে গ্রেফতার করা হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রি. এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আলামতসহ গ্রেফতারকৃত ব্যক্তিকে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন- জাকার্তায় বাংলাদেশ জাতীয় ফুটবল দল







One Comment