শ্রীমঙ্গল থেকে নিখোঁজ দুই কিশোরীকে উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ

শ্রীমঙ্গল থেকে নিখোঁজ দুই কিশোরীকে উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ

মো. মামুন চৌধুরী॥ চুরি, ছিনতাই ও মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনার সময় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন থেকে নিখোঁজ দুই কিশোরীকে উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। পরে তাদের পরিবারের সন্ধান ও পরিচয় নিশ্চিত করে শ্রীমঙ্গল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মের ওভারব্রিজে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে দুই কিশোরীকে জিজ্ঞাসাবাদ করেন শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা। উদ্ধার হওয়া কিশোরীরা হলো-মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভানুগাছ রোড এলাকার মো. শাহিন মিয়ার মেয়ে সুমাইয়া আক্তার ইভা (১৩) এবং জাহাঙ্গীর মিয়ার মেয়ে খাদিজা আক্তার (১২)।

পুলিশের জিজ্ঞাসাবাদে কিশোরীরা জানায়, তারা পরিবারের কাউকে কিছু না জানিয়ে বাসা থেকে বের হয়ে শায়েস্তাগঞ্জে চলে আসে। বিষয়টি সন্দেহজনক মনে হলে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ তাদের পরিচয় ও ঠিকানা যাচাই করে শ্রীমঙ্গল থানায় যোগাযোগ করে। পরে শ্রীমঙ্গল থানা পুলিশ জানায়, ওই দুই কিশোরীর নিখোঁজ হওয়ার ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ১৬ সেপ্টেম্বর করা ওই জিডির নম্বর ১০২০।

এদিকে বিষয়টি নিশ্চিত হওয়ার পর শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জের নির্দেশে এএসআই (নিঃ) শেখ মিজানুর রহমান শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়িতে উপস্থিত হন। তিনি প্রয়োজনীয় অধিযাচনপত্র দাখিল করলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দিকনির্দেশনা ও অনুমতি সাপেক্ষে বিধি মোতাবেক দুই কিশোরীকে তার জিম্মায় হস্তান্তর করা হয়।

সিলেট রেলওয়ে জেলা পুলিশের পুলিশ সুপার জান্নাত আফরোজের নেতৃত্বে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) রাশেদ পারভেজ ছায়িমের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে নিখোঁজ দুই কিশোরীকে নিরাপদে উদ্ধারের ঘটনায় তাদের পরিবারের কাছে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে।

পুলিশ সুপার জান্নাত আফরোজ জানান, রেলওয়ে জংশন ও স্টেশন এলাকায় অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি সন্দেহজনক ব্যক্তিদের বিষয়ে নজরদারি ও প্রয়োজনীয় যাচাই-বাছাই অব্যাহত রয়েছে।

আরও পড়ুন- শায়েস্তাগঞ্জে নজরুল জয়ন্তী ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

 

Tagged:

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...