শায়েস্তাগঞ্জ থেকে ১৫ কেজি গাঁজাসহ কারবারি গ্রেফতার

শায়েস্তাগঞ্জ থেকে ১৫ কেজি গাঁজাসহ কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি ॥ র‌্যাব-৯ এর অভিযানে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ১৫ কেজি গাঁজাসহ জীবন মিয়া (৪৮) নামে এক মাদক কারবারি গ্রেফতার হয়েছে।  বৃহস্পতিবার রাত ১১টায় এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ। গ্রেফতার জীবন মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার কুড়িঘর গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে।

র‌্যাব সূত্রে জানায়, বুধবার দিবাগত প্রায় রাত ৩টায় র‌্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্প হবিগঞ্জের একটি আভিযানিক দল জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর ওয়ালটন প্লাজার সামনে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, সিলেট হতে ছেড়ে আসা ঢাকাগামী জিদান এক্সপ্রেস পরিবহনযোগে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্যসহ ঢাকার দিকে যাচ্ছে। এ সংবাদ পেয়ে র‌্যাবের আভিযানিক দলটি উপজেলার ব্রাহ্মণডোরা ইউনিয়নের অলিপুর রেলμসিং পাশে মহাসড়কের ওপর চেকপোস্ট স্থাপন করে।

চেকপোস্ট পরিচালনাকালে ঢাকাগামী পরিবহনটিকে সংকেত দিয়ে থামানোর পর গাড়ীর ভিতরে তল্লাশীকালে জীবন কৌশলে পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, তার হেফাজতে গাঁজা রয়েছে। তাৎক্ষণিক তার হেফাজতে থাকা একটি সিলভার ও কালো রঙের ব্যাগের ভেতর থেকে নীল রঙের পলিথিনের উপর খাকি রঙের স্কচটেপ দ্বারা মোড়ানো অবস্থায় ১৫ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মাদকদ্রব্য ̈নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রি. এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আলামতসহ গ্রেফতারকৃত ব্যক্তিকে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন- ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা গ্রেফতার

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...