
নিজস্ব প্রতিনিধি ॥ র্যাব-৯ এর অভিযানে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৯৬ বোতল ইসকফ সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেফতার হয়েছে। শনিবার রাত ১১টায় এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
গ্রেফতারকৃতরা হলেন- সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ গ্রামের মোঃ আক্কাছ মিয়ার ছেলে মোঃ আকাশ আহম্মদ (২০) ও সিলেট জেলার কোম্পানিগঞ্জ উপজেলার টুকেরগাঁও গ্রামের মোঃ হোসেন আলীর ছেলে মোঃ সুরুজ মিয়া (৩৪)।
র্যাব সূত্র জানায়, এর আগে শুক্রবার দিবাগত রাত প্রায় ৩টায় র্যাব-৯ সিপিএসসি সিলেট এবং সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের যৌথ আভিযানিক দল হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানা মোড়ে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, সিলেট জেলার কোম্পানিগঞ্জ এলাকা থেকে কতিপয় ব্যক্তি একটি ট্রাকযোগে মাদকসহ ঢাকার দিকে যাচ্ছে।
এ প্রেক্ষিতে র্যাবের আভিযানিক দলটি শায়েস্তাগঞ্জ পৌরসভার ঢাকা-সিলেট মহাসড়কের উপর চেকপোস্ট স্থাপন করে। চেকপোস্ট পরিচালনাকালে ট্রাকটিকে সংকেত দিয়ে থামালে র্যাবের উপস্থিতি টের পেয়ে দুইজন পালানোর চেষ্টাকালে তাদেরকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদ করলে আটককৃতরা জানায়, তাদের হেফাজতে ইসকফ সিরাপ রয়েছে। তাৎক্ষণিক ট্রাকের টুলবক্সের ভেতর থেকে ৯৬ বোতল ইসকফ সিরাপ ও ট্রাকসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মাদক নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আলামতসহ গ্রেফতারকৃতদেরকে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন- বর্ষা ও সাহিত্য-সংস্কৃতি চর্চা জাতির আত্মিক বিকাশে অপরিহার্য-ভিসি







One Comment