বর্ষা ও সাহিত্য-সংস্কৃতি চর্চা জাতির আত্মিক বিকাশে অপরিহার্য-ভিসি

বর্ষা ও সাহিত্য-সংস্কৃতি চর্চা জাতির আত্মিক বিকাশে অপরিহার্য-ভিসি

নিজস্ব প্রতিনিধি॥ মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেছেন, বাংলা সাহিত্যের পরতে পরতে বর্ষার সৌন্দর্য ফুটে উঠেছে। শুধু বর্ষাই নয়, বাংলাদেশের প্রতিটি ঋতুই নিজস্ব প্রাকৃতিক বৈশিষ্ট্যে বাংলা সাহিত্য ও সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। তবে জলবায়ু পরিবর্তনের কারণে দেশের বিভিন্ন ঋতুর বৈচিত্র্য হারিয়ে যাওয়া সাহিত্য-সংস্কৃতির জন্য অপূরণীয় ক্ষতির কারণ হতে পারে।

তিনি বলেন, তথ্যপ্রযুক্তির বিকাশ মানুষের জীবনকে গতিশীল করলেও সাহিত্য-সংস্কৃতির চর্চা ছাড়া জাতির আত্মিক বিকাশ সম্ভব নয়। কবিতা মানুষকে সহমর্মিতা, মানবিকতা ও সৌন্দর্যবোধে উদ্বুদ্ধ করে।

শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যায় হবিগঞ্জের সুরবিতান ললিতকলা প্রশিক্ষণ কেন্দ্রে পদক্ষেপ আবৃত্তি পরিষদের আয়োজনে ‘মেঘের ভেলায় কবিতার নোঙর’ শীর্ষক বর্ষার আবৃত্তি সন্ধ্যা, আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পদক্ষেপ আবৃত্তি পরিষদের সভাপতি অধ্যাপক নাসরিন হকের সভাপতিত্বে এবং পদক্ষেপ সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি তোফাজ্জল সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ কথাসাহিত্যিক প্রফেসর জাহান আরা খাতুন, হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন এবং সুরবিতান ললিতকলা প্রশিক্ষণ কেন্দ্রের সাধারণ সম্পাদক আবুল ফজল।

বক্তব্য দেন নাট্যমেলার সভাপতি শাহ আলম চৌধুরী মিন্টু, দেশ নাট্যগোষ্ঠীর সভাপতি হারুন সাঁই, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জের সাধারণ সম্পাদক সিদ্দিকী হারুন, সামাজিক সংগঠন বটতলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসবী সাঈদ চৌধুরী, অবসরপ্রাপ্ত শিক্ষক ও নৃত্যশিল্পী জেসমিন এ কে চৌধুরী, যুক্তরাজ্যপ্রবাসী কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুল হায়াত চৌধুরী সোহান, নাট্যকর্মী প্রভাষক হাবিব খোকন, চারুকণ্ঠের গৌরি রায়, তৌহিদুর রহমান রানা, শবনম আফরোজ ডেইজি, নুসরাত শারমিন রেশমা, অজয় রায় ও বরুণ সিকদারসহ অনেকে।

অনুষ্ঠানে পদক্ষেপ সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি তোফাজ্জল সোহেল বলেন, হবিগঞ্জ জেলা সাহিত্য ও সংস্কৃতি চর্চায় অনন্য স্থান অধিকার করে আছে। বাংলার সাহিত্য-সংস্কৃতি ও ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে পদক্ষেপ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে তাজমিনা সুলতানা শিপু, তৌহিদুর রহমান রানা, নুসরাত শারমিন রেশমা ও শবনম আফরোজ ডেইজিকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়া ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত ‘জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬’-এ উপস্থিত বক্তৃতায় জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জনকারী নওরিন শশীকেও বিশেষ সম্মাননা জানানো হয়।

অধ্যাপক নাসরিন হকের নির্দেশনায় অনুষ্ঠিত আবৃত্তি পরিবেশনায় অংশ নেন নওরিন শশী, আরাধ্যা, ইনা, শুভাগত, জেরিন, রশ্মি, উর্মি, প্রেয়া, বিন্দু, ছোঁয়া, ইশরা, নাসরিন হক, কুমকুম চৌধুরী ও মোক্তাদির সোহেল। অনুষ্ঠান শেষে উপস্থিত সুধীজন আয়োজনটির ভূয়সী প্রশংসা করেন।

আরও পড়ুন- নদীতে গোসলে নেমে তরুণী নিখোঁজ

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...