হবিগঞ্জে ২ গ্রামের সংঘর্ষে পুলিশসহ আহত অর্ধশতাধিক

হবিগঞ্জে ২ গ্রামের সংঘর্ষে পুলিশসহ আহত অর্ধশতাধিক

নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখাল ও তেতৈয়া গ্রামের বাসিন্দাদের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্টকে কেন্দ্র করে সংঘর্ষে পুলিশসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) রাত ৯টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্য, তেতৈয়া গ্রামের এক প্রবাসী যুবক ফেসবুকে ধুলিয়াখালের এক যুবককে ইঙ্গিত করে একটি পোস্ট দেন। এর পাল্টা মন্তব্যকে কেন্দ্র করে দুপক্ষের যুবকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।

সংঘর্ষের সময় হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পাঁচ রাউন্ড টিয়ার গ্যাস নিক্ষেপ করে।
রাত ১০টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

তবে স্থানীয় আরেকটি সূত্র জানায়, ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের সেমিফাইনাল ম্যাচ নিয়ে দুই যুবকের বাগবিতন্ডার জের ধরেও এ সংঘর্ষের সূত্রপাত হতে পারে।

হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শহিদুল হক মুন্সী বলেন, ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আমাদের কয়েকজন পুলিশ সদস্যও আহত হয়েছেন। পরিস্থিতি সামাল দিতে পাঁচ রাউন্ড টিয়ার গ্যাস ছোড়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

আরও পড়ুন- হবিগঞ্জে বন্যায় শত কোটি টাকার বেশি লোকসান

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...