দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত

দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। সোমবার (২৫ মে) দিবাগত রাত ১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সাহেব বাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত
দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত

নিহতরা হলেন- নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার বেঘরেড গ্রামের আব্দুল বাতেনের ছেলে আবুল বাশার (৩৫) ও রাজধানী খিলক্ষেত এলাকার সেলিম মিয়ার ছেলে আশিক আহমেদ (২৫)।

পরিবার সূত্রে জানা যায়, দুই বন্ধু মোটরসাইকেলে করে ঢাকা থেকে সিলেট ঘুরতে যাচ্ছিলেন। পথিমধ্যে মাধবপুর উপজেলার সাহেব বাড়ি গেইট এলাকায় পৌঁছালে দুর্ঘটনার শিকার হন তারা। তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি পরিবার কিংবা পুলিশ।

এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেছে। তবে দুর্ঘটনার সঠিক কারণ এখনো জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আরো পড়ুন- ChatGPT – একুশ শতকের নতুন মাইলফলক!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...