শিশুকে বাঁশঝাড়ে নিয়ে ধর্ষণের অভিযোগ

শিশুকে বাঁশঝাড়ে নিয়ে ধর্ষণের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি॥ হবিগঞ্জের নবীগঞ্জে এক শিশুকে বাঁশঝাড়ে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। ৯ বছরের এ শিশুটি তৃতীয় শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থী। সোমবার (২৫ মে) বিকালে ভুক্তভোগী শিশুকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠান।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার জানায়, রোববার বিকালে উপজেলার পানিউমদা ইউনিয়নের শিশু বাড়ির পাশের একটি দোকানে যাচ্ছিল। পথিমধ্যে একই এলাকার মৃত কনর মিয়ার ছেলে আফরোজ মিয়া (৩৫) ও তার এক সহযোগী মিলে শিশুটিকে পাশের বাঁশঝাড়ে নিয়ে ধর্ষণ করে।

এ সময় স্থানীয় লোকজন শিশুটির চিৎকার শুনে এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে গুরুতর অবস্থায় শিশুকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসা হয়। ভুক্তভোগী শিশুর স্বজনরা জানান, লোকলজ্জার ভয়ে তারা শিশুকে হাসপাতালে নিয়ে যাননি। পরে অবস্থার অবনতি হলে হাসপাতালে নিয়ে আসা হয়। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া বলেন, খবর পাওয়ার পর ভুক্তভোগী পরিবারের সঙ্গে আলাপ করেছি আমরা। পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। সেইসঙ্গে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তদন্ত করে দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করা হবে।

আরও পড়ুন-বনাঞ্চল থেকে কাটা গাছ জব্দ করেছে বন বিভাগ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...