বনাঞ্চল থেকে কাটা গাছ জব্দ করেছে বন বিভাগ

বনাঞ্চল থেকে কাটা গাছ জব্দ করেছে বন বিভাগ

নিজস্ব প্রতিনিধি॥ হবিগঞ্জে বনাঞ্চল থেকে কাটা গাছ জব্দ করেছে বন বিভাগ। পৃথক অভিযানে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশাসহ কাঠ উদ্ধার করা হলেও অভিযুক্তরা পালিয়ে গেছেন। এ ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

সোমবার মাধবপুরের জগদীশপুর এলাকায় একটি ট্রাক থেকে ২৭ টুকরো ২৫০ ঘনফুট মেহগনি গোলকাঠ জব্দ করা হয়। পরে কাঠগুলো রঘুনন্দন রেঞ্জ কার্যালয়ে নেওয়া হয়। অভিযান টের পেয়ে ট্রাকচালক পালিয়ে যান। বনবিভাগের হিসাবে উদ্ধার করা কাঠের মূল্য প্রায় আড়াই লাখ টাকা।

রঘুনন্দন রেঞ্জ কার্যালয়ের ফরেস্টার মো. জহিরুল ইসলামের ভাষ্য, সুনামগঞ্জের জগন্নাথপুর এলাকার সামাজিক বনায়ন থেকে গাছ কেটে ঢাকার দিকে নেওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে তল্লাশি চৌকি বসানো হলে চালক ট্রাক রেখে পালিয়ে যান। পরে ট্রাকসহ কাঠ জব্দ করে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

অন্যদিকে বাহুবল উপজেলার পুটিজুরী বনবিট এলাকায় বনরক্ষীরা একটি সিএনজিচালিত অটোরিকশাসহ ছয় টুকরো ৭ দশমিক ৭১ ঘনফুট গাছ জব্দ করেন। উদ্ধার করা গাছ শায়েস্তাগঞ্জ রেঞ্জ কার্যালয়ে নেওয়া হয়েছে।

শায়েস্তাগঞ্জ রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরী জানান, ২০০৪-০৫ অর্থবছরে পুটিজুরী বিটে প্রতিষ্ঠিত আকাশমনি বাগানটি চলতি বছর নিলামে বিক্রি করা হয়। সেই বাগান থেকে চোরেরা গাছ কেটে নিয়ে যাচ্ছিল। অভিযান টের পেয়ে তারা পালিয়ে যায়। এ ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করা হয়েছে।

আরও পড়ুন- ২৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...