
শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ র্যাব-৯ এর অভিযানে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ২৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হয়েছেন। গ্রেফতারকৃতরা হলেন জেলার চুনারুঘাট উপজেলার বরমপুর গ্রামের মোঃ কালাম মিয়া (৬০) ও আনোয়ারা আন্না (২৪)।
সোমবার রাতে এ বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ। র্যাব জানায়, এর আগে রবিবার রাতে র্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল জেলার শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে,
শায়েস্তাগঞ্জ উপজেলার কদমতলী এলাকার জাবেদ মিয়ার বসতবাড়ির ভেতর কতিপয় ব্যক্তিরা মাদকদ্রব্য μয় বিμয়ে রয়েছে। এ সংবাদ পেয়ে র্যাবের আভিযানিক দলটি ঘটনাস্থলে পৌঁছালে দুই জন ব্যক্তি পালানোর চেষ্টাকালে তাদেরকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ করলে তারা জানায়, তাদের হেফাজতে গাঁজা রয়েছে।
তাৎক্ষণিক ২৯ কেজি গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়। পরে আলামতসহ তাদেরকে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।






