
নিজস্ব প্রতিনিধি॥ দুই শিশুর ঝগড়াকে কেন্দ্র করে হবিগঞ্জ সদর উপজেলায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে পুলিশসহ অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ মে) বিকেলে উপজেলার শরীফপুর ও সুলতানশী মধ্যে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বিকেল সাড়ে তিনটার দিকে সুলতানশী গ্রামের ফারুক মিয়ার ছেলে ও শরীফপুর গ্রামের ফারুক মিয়ার শিশু কন্যার মধ্যে ঝগড়া হয়। এ নিয়ে তাদের অভিভাবকদের মধ্যে বাগবিতান্ডা হয়। এর জেরে দুই গ্রামবাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে ওসি জাহিদ হোসেন দুই পক্ষের অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন।
গুরুতর আহত অবস্থায় দুলাল (৩০), মকসুদ আলী (৫৫), ইমরান মিয়া (২২), কিসমত আলী (৪২), রিপন মিয়া (৩৮), ফয়েজ মিয়া (২৫), আমির আলী (৪৫), সাব্বির মিয়া (১৮), রোকন মিয়া (২২), জাহির মিয়া (২৫), মোয়াজ (৪৫)সহ ২০ জনকে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন জানান, শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আরো পড়ুন- ২৯ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার






