৯৫ লক্ষাধিক টাকার ভারতীয় অবৈধ ওষুধ-জিরা ও কাঠ জব্দ

৯৫ লক্ষাধিক টাকার ভারতীয় অবৈধ ওষুধ, জিরা ও কাঠ জব্দ

৯৫ লক্ষাধিক টাকার ভারতীয় অবৈধ ওষুধ-জিরা ও কাঠ জব্দ

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ ৫৫ বিজিবির বিশেষ অভিযানে প্রায় ৯৫ লাখ ১১ হাজার ৭৮০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার আমদানি নিষিদ্ধ অবৈধ ওষুধ-জিরা ও কাঠ জব্দ হয়েছে।
সোমবার (৪ মে) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।

বিজিবি জানায়, এর আগে সকালে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর একটি চৌকস আভিযানিক দল সীমান্ত থেকে প্রায় ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জেলার মাধবপুরের তেলিয়াপাড়া চা বাগান নামক এলাকায় কৌশলগত অবস্থান নেয়।

এ সময় সন্দেহভাজন একটি ট্রাক আসতে দেখে সংকেত দিয়ে থামানো হয়। পরবর্তীতে বিজিবি টহলদল ট্রাকটি তল্লাশি করে দেখতে পায়, পাথরের নিচে লুকায়িত অবস্থায় বস্তার ভেতরে ভারতীয় বিভিন্ন প্রকার আমদানি নিষিদ্ধ অবৈধ ওষুধ এবং জিরা লুকানো রয়েছে। তাৎক্ষণিক অবৈধ জিরা ও ওষুধগুলো জব্দ করা হয়।

এছাড়াও অপর অভিযানে উপজেলার হরিণখোলা বিওপির টহলদল কর্তৃক হরিণখোলা নামক এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৩১,৭৮০ টাকা মূল্যের ভারতীয় আকাশমনি কাঠ জব্দ করা হয়। অবৈধ ওষুধ, জিরা, ও কাঠ যথাযথ নিয়ম অনুযায়ী কাস্টমস অফিসে হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।

আরো পড়ুন- শায়েস্তাগঞ্জ পৌর জাসাসের আহ্বায়ক হলেন হাফিজ আল মিথুন

৯৫ লক্ষাধিক টাকার ভারতীয় অবৈধ ওষুধ-জিরা ও কাঠ জব্দ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...