
নিজস্ব প্রতিনিধি॥ হবিগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মাহবুবে সুবাহান মুন্না। সম্প্রতি জেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে এই পদে তাকে মনোনয়ন দেওয়া হয়।
মনোনয়ন পাওয়ায় মাহবুবে সুবাহান মুন্না গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগনের প্রতি।
এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় আমি কৃতজ্ঞ। সংগঠনের আদর্শ বাস্তবায়ন এবং ছাত্রদলের কার্যক্রমকে আরও শক্তিশালী করতে সর্বোচ্চ চেষ্টা করবো।”
তিনি আরও জানান, দলের নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের অধিকার আদায়, সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং তৃণমূল পর্যায়ে ছাত্রদলকে আরও সক্রিয় করতে কাজ করবেন।
এদিকে, জেলা ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে মুন্নার এই মনোনয়নকে কেন্দ্র করে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। তারা আশা করছেন, তার নেতৃত্বে সংগঠনের কার্যক্রম আরও বেগবান হবে।
আরো পড়ুন- হবিগঞ্জে ৩ ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা






