নিরব রায়ের অন্ধকার জীবনে শিক্ষার আলো জ্বালালেন ফ্রান্স প্রবাসী বদরুল তালুকদার

নিজস্ব প্রতিনিধি॥ হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জের পূর্ব বড়চর গ্রামের মেধাবী শিক্ষার্থী নিরব রায়ের শিক্ষাজীবনে নতুন আশার আলো জ্বালালেন ফ্রান্স প্রবাসী বদরুল আলম তালুকদার। দশম শ্রেণিতে অধ্যয়নরত নিরব রায় দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে পড়াশোনা চালিয়ে যেতে হিমশিম খাচ্ছিল।

পরিবারের সীমিত আয়ের কারণে তার ভর্তি ফি, পরীক্ষা ফি ও মাসিক বেতন পরিশোধ করা কঠিন হয়ে পড়ে। ফলে এক পর্যায়ে তার পড়ালেখা বন্ধ হওয়ার শঙ্কা দেখা দেয়। এমন সময় মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেন ক্রীড়া সংগঠক সমাজসেবক প্রবাসী বদরুল আলম তালুকদার।

তিনি নিরব রায়ের সম্পূর্ণ শিক্ষাব্যয়ের দায়িত্ব গ্রহণ করেন। এর মধ্যে রয়েছে ভর্তি ফি, পরীক্ষা ফি এবং নিয়মিত মাসিক বেতন পরিশোধ। পাশাপাশি ভবিষ্যতেও নিরবের পড়াশোনা নির্বিঘœ রাখতে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন তিনি।

এ উদ্যোগে নিরব রায় ও তার পরিবার গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। নিরব জানায়, এ সহযোগিতা না পেলে হয়তো আমার পড়াশোনা বন্ধ হয়ে যেত। এখন আমি নতুন করে স্বপ্ন দেখতে পারছি।

স্থানীয় এলাকাবাসী ও সচেতন মহল বদরুল আলম তালুকদারের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাদের মতে, এ ধরনের উদ্যোগ সমাজে শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং অন্যদেরও মানবিক কাজে এগিয়ে আসতে উদ্বুদ্ধ করে।

সোমবার (২০ এপ্রিল) বিকেলে নিরব রায়ের হাতে প্রবাসী বদরুল আলম তালুকদারের পক্ষে আর্থিক অনুদান তুলে দেন সমাজসেবক মোঃ আজমল আলী শিহাব ও নূর আলম। এসময় উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মহিবুর রহমান।

উল্লেখ্য, প্রবাসী বদরুল আলম তালুকদার এর আগেও শায়েস্তাগঞ্জসহ বিভিন্ন এলাকায় অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে নিয়মিতভাবে সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালনা করে আসছেন, যা তাকে স্থানীয়ভাবে একজন মানবিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত করে তুলেছে।

আরো পড়ুন-

  1. নিরব রায়ের অন্ধকার জীবনে শিক্ষার আলো জ্বালালেন ফ্রান্স প্রবাসী বদরুল তালুকদার

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...