
হবিগঞ্জ প্রতিনিধি॥ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় অস্বাস্থ্যকর খাদ্যপণ্য উৎপাদন ও বেশি দামে ওষুধ বিক্রির অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হবিগঞ্জের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ উপজেলার ইমামবাড়ি বাজারে অভিযান পরিচালনা করেন। এ সময় র্যাব সদস্যরা তাকে সহায়তা করেন।
অভিযানে খাদ্যে ক্ষতিকর রাসায়নিক ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদনের অভিযোগে রাজু রায়ের রাজু ট্রেডার্সকে ৫ হাজার টাকা এবং বাচ্চু মিয়ার শাহজালাল বেকারীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির দায়ে মাসুদুর রহমানের শাহজালাল মেডিকেল হলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। রাতে র্যাব-৯ সিসিপি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আরো পড়ুন-







