ব্যাংক-বিকাশ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

ব্যাংক-বিকাশ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি॥ ব্যাংক ও বিকাশের মাধ্যমে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের মূলহোতাসহ তিন সদস্যকে গ্রেফতার করেছে হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সাইবার ক্রাইম মনিটরিং সেল। এ সময় তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোন ও প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ৬ লাখ ৬৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করে হবিগঞ্জ জেলা পুলিশ।

এর আগে পুলিশ সুপার মো. তারেক মাহমুদের নির্দেশনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাংক ও বিকাশ প্রতারণা রোধে অভিযান পরিচালনা করে সাইবার ক্রাইম মনিটরিং সেল। এএসআই (নিরস্ত্র) মোহাম্মদ শিহাব উদ্দীনের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি টিম অভিযান চালিয়ে নীলফামারী জেলার সৈয়দপুর ও সংশ্লিষ্ট এলাকায় অভিযান পরিচালনা করে তিনজনকে গ্রেফতার করে।
গ্রেফতাররা হলেন-নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার বেলনপুর শাহপাড়া এলাকার নাঈম শাহ (২৩), একই এলাকার সাগর ইসলাম (২৫) এবং বাবু ইসলাম (৪৫)।

পুলিশ জানায়, প্রতারক চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তির মোবাইল নম্বরে ফোন করে কানাডার ভিসা দেওয়ার প্রলোভন দেখাত। পরে কৌশলে ভুক্তভোগীদের কাছ থেকে বিভিন্ন পরিমাণ টাকা ব্যাংক ও বিকাশের মাধ্যমে হাতিয়ে নিত। একইভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করেও প্রতারণা চালিয়ে আসছিল চক্রটি।

তদন্তে হবিগঞ্জের বিভিন্ন এলাকার একাধিক ভুক্তভোগীর কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেওয়ার তথ্য পাওয়া যায়। এর মধ্যে VFS Global, বিকাশ ও বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ই-ট্রানজেকশনের কৌশলে ভুক্তভোগীদের কাছ থেকে সর্বমোট ২১ লাখ ৫৩ হাজার ৬০০ টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়ার তথ্য উঠে এসেছে।

অভিযানে প্রতারক চক্রের সদস্যদের কাছ থেকে চারটি মোবাইল ফোন ও ৬ লাখ ৬৫ হাজার টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় হবিগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।

হবিগঞ্জ জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেলের এমন অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। ব্যাংক, বিকাশসহ অনলাইন আর্থিক লেনদেনে প্রতারণা ঠেকাতে পুলিশ প্রযুক্তিনির্ভর নজরদারি ও অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে।

এর আগে হবিগঞ্জ জেলা সাইবার ক্রাইম মনিটরিং সেলের তৎপরতায় প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া অর্থ উদ্ধারের ঘটনাও ঘটেছে।

আরও পড়ুন- হবিগঞ্জ ৫৫ বিজিবির অভিযানে কসমেটিক্স ও শাড়ীসহ ট্রাক জব্দ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...