খাটের নিচ থেকে ২৬ কেজি ওজনের অজগর সাপ উদ্ধার

খাটের নিচ থেকে ২৬ কেজি ওজনের অজগর সাপ উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বসতবাড়ির খাটের নিচ থেকে ২৬ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। সাপটির দৈর্ঘ্য প্রায় ১৬ ফুট। গভীর রাতে বিশাল আকৃতির অজগরটি দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। পরে খবর পেয়ে বন্যপ্রাণী সেবাকর্মীরা সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ইছবপুর এলাকায় মৃত হারুন মিয়ার বাড়ি থেকে অজগরটি উদ্ধার করা হয়।

পরিবারের সদস্যরা জানান, রাতে ঘুমাতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তারা। এ সময় ঘরের একটি খাটের নিচ থেকে শব্দ শুনতে পান। পরে খাটের নিচে তাকিয়ে বিশাল আকৃতির একটি অজগর দেখতে পান তারা। এতে পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে তারা বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে ফোন করে বিষয়টি জানান।

খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে তারা অজগরটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।

পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ বলেন, রাতে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎ ফোনে খাটের নিচে বিশাল একটি অজগর সাপ থাকার খবর পাই। পরে ঘটনাস্থলে গিয়ে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। অজগরটির দৈর্ঘ্য প্রায় ১৬ ফুট এবং ওজন প্রায় ২৬ কেজি।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, খবর পাওয়ার পর তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে অজগরটি উদ্ধার করেন। পরে সাপটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে অজগরটি হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন- সৌদি আরবের কিং খালিদ বিমানবন্দরের কাছে অগ্নিকান্ড

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...