সৃজনশীল প্রতিভা বিকাশে কাজ করতে হবে-ভিসি জহিরুল হক

সৃজনশীল প্রতিভা বিকাশে কাজ করতে হবে-ভিসি জহিরুল হক

নিজস্ব প্রতিনিধি॥ সিলেটের অভিজাত এলাকা শাহজালাল উপশহরে শিক্ষা প্রতিষ্ঠান শাহজালাল উপশহর একাডেমিতে উৎসবমুখর পরিবেশে আন্তঃহাউস বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা, উদ্ভাবনী চিন্তা ও সৃজনশীল প্রতিভা বিকাশের লক্ষ্যে আয়োজিত এ মেলায় হাউসের শিক্ষার্থীরা বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প ও বিজ্ঞানভিত্তিক মডেল উপস্থাপন করে।

প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ রিয়াজুর রহমানের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক।

প্রধান অতিথিকে নিয়ে কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও অভিভাবকরা, শিক্ষার্থীদের প্রদর্শিত প্রকল্প ঘুরে দেখেন এবং তাদের উদ্ভাবনী প্রচেষ্টার প্রশংসা করেন।

সৃজনশীল প্রতিভা বিকাশে কাজ করতে হবে-ভিসি জহিরুল হক

বক্তব্যে প্রধান অতিথি বলেন, বর্তমান সময়ে বিজ্ঞানচর্চা ও গবেষণামুখী শিক্ষা শিক্ষার্থীদের ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি শিক্ষার্থীদের কৌতূহল, অনুসন্ধিৎসা ও সৃজনশীল চিন্তাকে আরও বিকশিত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি এহতেশামুল হক চৌধুরী। তিনি বলেন, পাঠ্যবইয়ের পাশাপাশি ব্যবহারিক বিজ্ঞানচর্চা শিক্ষার্থীদের বাস্তবমুখী জ্ঞান অর্জনে সহায়তা করে এবং এ ধরনের আয়োজন তাদের আত্মবিশ্বাস ও সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধি করে।

দিনব্যাপী অনুষ্ঠিত বিজ্ঞান মেলায় অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতি অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে। শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

আরও পড়ুন- মৌলবি আবদুল করিম মুসলিম জাগরণের অন্যতম পথিকৃৎ-জহিরুল হক

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...