স্বাস্থ্য মন্ত্রীর সঙ্গে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রিপনের সাক্ষাৎ

স্বাস্থ্য মন্ত্রীর সঙ্গে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রিপনের সাক্ষাৎ

নিজস্ব প্রতিনিধি॥ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শামছুল আলম রিপন।

সোমবার রাজধানীতে মন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে শায়েস্তাগঞ্জ উপজেলার সার্বিক স্বাস্থ্যসেবা উন্নয়ন নিয়ে আলোচনা হয়। এ সময় শামছুল আলম রিপন উপজেলার বিভিন্ন স্বাস্থ্যখাতের সমস্যা ও জনদুর্ভোগের বিষয় তুলে ধরেন।

তিনি বিশেষ করে শায়েস্তাগঞ্জ উপজেলার হাসপাতাল ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় বরাদ্দ প্রদান, চিকিৎসা সরঞ্জাম বৃদ্ধি, জনবল সংকট নিরসন এবং সাধারণ মানুষের চিকিৎসাসেবা সহজলভ্য করতে মন্ত্রীর সহযোগিতা কামনা করেন।

সাক্ষাৎকালে স্বাস্থ্যমন্ত্রী বিষয়গুলো গুরুত্বসহকারে শোনেন এবং শায়েস্তাগঞ্জ উপজেলার স্বাস্থ্যখাত উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস প্রদান করেন বলে জানা গেছে।

এদিকে ছাত্রদল নেতা শামছুল আলম রিপনের এ উদ্যোগকে স্থানীয় সচেতন মহল ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, রাজনৈতিক নেতাদের পাশাপাশি তরুণ নেতৃত্ব যদি এলাকার স্বাস্থ্য, শিক্ষা ও জনসেবামূলক বিষয়গুলো নিয়ে কাজ করেন, তাহলে সাধারণ মানুষ উপকৃত হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...