মাধবপুরে পরিত্যক্ত ভবন থেকে অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাধবপুরে পরিত্যক্ত ভবন থেকে অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনে একটি পরিত্যক্ত ভবন থেকে অজ্ঞাত এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দীর্ঘদিন পড়ে থাকায় মরদেহটি পচে ও বিকৃত হয়ে গেছে। এমনকি শরীরের বিভিন্ন অংশের হাড় বের হয়ে যাওয়ায় চেহারা দেখে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশের প্রাথমিক ধারণা, প্রায় এক মাস আগে ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনে থাকা পরিত্যক্ত মেডিকেল অফিসার্স কোয়ার্টার পরিষ্কার করার সময় কর্মীরা ভবনের ভেতরে ঝুলন্ত মরদেহটি দেখতে পান। পরে বিষয়টি জানাজানি হলে হাসপাতাল এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইমরুল হাসান জাহাঙ্গীর জানান, দীর্ঘদিন ধরে পরিত্যক্ত থাকা ভবনটি পরিষ্কারের কাজ চলছিল। এ সময় কর্মীরা একটি কক্ষে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পান। মরদেহটি অনেকটাই পচে গেছে এবং শরীরের বিভিন্ন অংশে হাড় বের হয়ে পড়েছে।

তিনি বলেন, ভবনটি দীর্ঘদিন ব্যবহার না হওয়ায় সেখানে ওই ব্যক্তি কীভাবে প্রবেশ করেছেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রায় এক মাস আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারের প্রস্তুতি নেয়। একই সঙ্গে নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

ওসি আরও জানান, এটি আত্মহত্যা নাকি অন্য কোনোভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে এবং পরে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে—তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। মৃত্যুর প্রকৃত কারণ জানতে আইনি প্রক্রিয়া অনুযায়ী তদন্ত করা হবে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যেতে পারে।

এদিকে অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ শুরু করেছে। দীর্ঘদিন পরিত্যক্ত ভবনের ভেতর থেকে মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যেও নানা প্রশ্ন দেখা দিয়েছে।

আরও পড়ুন- চা বাগানের নিমগাছে ঝুলন্ত অবস্থায় নবদম্পতির মরদেহ উদ্ধার

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...