প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হতে চীন যাচ্ছেন দুই মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হতে চীন যাচ্ছেন দুই মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি॥ চীনের বেইজিংয়ে সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী হিসেবে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ও পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি মঙ্গলবার রাতে চীনের উদ্দেশে রওনা হচ্ছেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ঢাকা থেকে একটি ফ্লাইটে তারা চীনে যাবেন। তিনি বলেন, কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে তাদের সম্পৃক্ত হওয়ার কথা রয়েছে। এ কারণে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে পূর্ণ মন্ত্রীর সংখ্যা তিনজনে দাঁড়িয়েছে।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে চীনে যান। জহির উদ্দিন স্বপন ও শহীদউদ্দীন চৌধুরী এ্যানি যোগ দেওয়ার মাধ্যমে প্রধানমন্ত্রীর চলমান চীন সফরে সফরসঙ্গী পূর্ণ মন্ত্রীর সংখ্যা তিনজন হলো।

সফরসঙ্গী তিন মন্ত্রী হলেন-পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ও পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

আরও পড়ুন- হাতকড়াসহ মাদক কারবারিকে ছিনিয়ে নেওয়ায় তোলপাড়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...