
নিজস্ব প্রতিনিধি ॥ র্যব-৯ এর অভিযানে হবিগঞ্জের মাধবপুর থেকে ৪৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হয়েছে। তারা হলেন- জেলার চুনারুঘাটের চাঁনপুর চা বাগানের উত্তম মুন্ডা (২৯) ও দিলীপ কুরমী (৩৫)।
বুধবার রাতে এ বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৯ সিলেট মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
র্যাব জানায়, এর আগে মঙ্গলবার রাতে র্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল জেলার মাধবপুরের সুরমা চা বাগান গেটের সামনে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মাধবপুরের শাহজাহানপুর ইউনিয়নের মহাসড়কের একটি যাত্রী ছাউনীর পাশে কতিপয় ব্যক্তিরা মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে রয়েছে।
এ সংবাদ পেয়ে র্যাবের আভিযানিক দলটি ঘটনাস্থলে পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে ২ জন পালানোর চেষ্টাকালে তাদেরকে আটক করা হয়। তাৎক্ষণিক ৩টি লাল রঙের প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ৪৪ কেজি গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়। পরে মামলা দায়েরপূর্বক আলামতসহ তাদেরকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।






