২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি॥ র‌্যাব-৯ এর অভিযানে হবিগঞ্জের চুনারুঘাট থেকে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হয়েছেন। তারা হলেন- জেলার চুনারুঘাট উপজেলার শাইলগাছ গ্রামের মোঃ ছোটন মিয়া (৩৫) ও বনগাঁও গ্রামের মোঃ রফিক মিয়া (৩৩)।

শনিবার রাতে এ বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৯ সিলেট মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ। র‌্যাব জানায়, এর আগে শুক্রবার রাতে র‌্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল জেলার চুনারুঘাট উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের সামনে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কতিপয় মাদক কারবারি পিকআপযোগে মাদকদ্রব্যসহ আমুরোড এলাকা হতে নতুন ব্রিজের দিকে যাচ্ছে।

এ সংবাদ পেয়ে র‌্যাবের আভিযানিক দলটি থানা মোড়ে চেকপোস্ট স্থাপন করে। চেকপোস্ট পরিচালনাকালে পিকআপকে সংকেত দিয়ে থামালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টাকালে তাদেরকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে তারা জানায়, তাদের হেফাজতে গাঁজা রয়েছে। তাৎক্ষণিক ২০ কেজি গাঁজা ও পিকআপসহ তাদেরকে গ্রেফতার করা হয়। পরে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক আলামতসহ গ্রেফতারকৃতদেরকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও  পড়ুন- সংকট মোকাবেলায় সবচেয়ে কার্যকর উদ্যোগ হলো বৃক্ষরোপণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...