১৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার

১৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে র‌্যাব-৯ এর অভিযানে ১৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা থেকে সিলেটগামী একটি যাত্রীবাহী বাসে করে গাঁজা পাচারের সময় তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কুলাহানি গ্রামের আব্দুল হাসেমের ছেলে ফায়জুল আহমদ (২৬) ও ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাপরতলা গ্রামের সিরাজ মিয়ার ছেলে মো. খলিল মিয়া (২৮)।

র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে এ তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব সূত্রে জানা যায়, ২৫ আগস্ট রাত ৮টা ৩৫ মিনিটের দিকে হবিগঞ্জ সদর উপজেলার জেলখানা মোড়ে অবস্থানকালে র‌্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মামুন নামের একটি যাত্রীবাহী বাসে করে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য নিয়ে ঢাকা থেকে সিলেটের দিকে যাচ্ছেন।

সংবাদের ভিত্তিতে রাত ৯টা ১৫ মিনিটের দিকে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে র‌্যাব। এ সময় সন্দেহভাজন বাসটি থামানোর সংকেত দিলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি বাস থেকে নেমে পালানোর চেষ্টা করেন। পরে র‌্যাব সদস্যরা ধাওয়া করে তাদের আটক করেন।

আটকের পর জিজ্ঞাসাবাদে তারা নিজেদের হেফাজতে গাঁজা থাকার কথা স্বীকার করেন। পরে তাদের সঙ্গে থাকা নীল ও কালো রঙের কাপড়ের ব্যাগ তল্লাশি করে নীল পলিথিনের ওপর খাকি রঙের স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, উদ্ধার করা গাঁজা ও গ্রেফতার দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতার ব্যক্তিদের ও জব্দ করা আলামত হবিগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন- বিপুল মাদকসহ নারী কারবারি গ্রেফতার

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...