শায়েস্তাগঞ্জে ডাকাতির ঘটনায় দুইজনকে গ্রেফতার

শায়েস্তাগঞ্জে ডাকাতির ঘটনায় দুইজনকে গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ডাকাতির ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে লুন্ঠিত মালামাল। বুধবার (২৯ জুলাই) রাত ১০টায় এ তথ্য নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল কালাম।

গ্রেফতারকৃতরা হলেন- জেলার চুনারুঘাট উপজেলার কোনাগাঁও গ্রামের উজ্জ্বল মিয়ার ছেলে রবিউল ইসলাম (২১) ও চলিতারআব্দা গ্রামের মৃত আব্দুল আউয়ালের ছেলে মোঃ জালাল উদ্দিন রাজু (৩১)।

পুলিশ সূত্র জানায়, ২৫ জুলাই দিবাগত রাতে শায়েস্তাগঞ্জ পৌরসভার বিরামচর এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের হাইওয়ে থানার প্রবেশের রাস্তার মুখ হতে ২০০ গজ পশ্চিম দিকে ডাকাতদল একটি ডিআই পিকআপ গাড়িতে বহনকারী ১৪টি গরু ও লোকদের সাথে থাকা গরু ক্রয়-বিক্রয়ের নগদ টাকা, মুঠোফোন লুন্ঠন করে নেয়। ২৭ জুলাই ওই ঘটনায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে শায়েস্তাগঞ্জ থানায় মামলা হয়।

এ প্রেক্ষিতে পুলিশ সুপার মো: তারেক মাহমুদের দিকনির্দেশনায় ওসি মোঃ আবুল কালামের নেতৃত্বে চৌকস পুলিশ টিম তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন অনুসন্ধানের ভিত্তিতে চুনারুঘাট থেকে দুই ডাকাতকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে লুণ্ঠিত ডিআই পিকআপ গাড়ি, লুন্ঠিত ১৪টি গরুর মধ্যে ১২ টি গরু ও ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাক গাড়ি উদ্ধার করা হয়।

ওসি মোঃ আবুল কালাম জানান- ঘটনার সঙ্গে জড়িত বাকীদের গ্রেফতারসহ অবশিষ্ট লুন্ঠিত মালামাল উদ্ধারের জন্য পুলিশ তৎপর রয়েছে।

আরও পড়ুন- হবিগঞ্জ জেলা ছাত্রদল সভাপতিসহ ১১ জনের বিরুদ্ধে এনসিপির মামলা

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...