২০২৭ ওয়ানডে বিশ্বকাপ বিরাট কোহলির শেষ বিশ্বকাপ

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ বিরাট কোহলির শেষ বিশ্বকাপ

ক্রীড়া ডেস্ক॥ আন্তর্জাতিক ক্রিকেটে বিরাট কোহলির শেষ বিশ্বকাপের মঞ্চ হতে যাচ্ছে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ। ভারতীয় এই তারকা নিজেই নিশ্চিত করেছেন, দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়েতে অনুষ্ঠেয় বিশ্বকাপই হবে ভারতের হয়ে তার শেষ বিশ্বকাপ।

জিওস্টারের এক সাক্ষাৎকারে কোহলি বলেন, “আমার জন্য এটাই ভারতের হয়ে খেলা শেষ বিশ্বকাপ। সেটিই আমার প্রেরণা। আর অবশ্যই লক্ষ্য বিশ্বকাপ জেতা। এর জন্য যা যা করা প্রয়োজন, আমি সবকিছুর জন্য প্রস্তুত।”

টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে ইতোমধ্যেই অবসর নিয়েছেন ৩৭ বছর বয়সী কোহলি। এখন তার আন্তর্জাতিক ক্যারিয়ারের মনোযোগ শুধুই ওয়ানডে ঘিরে। ২০২৭ বিশ্বকাপ হবে তার ক্যারিয়ারের পঞ্চম ওয়ানডে বিশ্বকাপ। এর আগে ২০১১, ২০১৫, ২০১৯ ও ২০২৩ বিশ্বকাপে খেলেছেন তিনি। এর মধ্যে ২০১১ সালে ভারতের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন এই ব্যাটার।

বিশ্বকাপে ব্যাট হাতে কোহলির রেকর্ডও দুর্দান্ত। ৩৭ ম্যাচে তার সংগ্রহ ১ হাজার ৭৯৫ রান। গড় ৫৯.৮৩। বিশ্বকাপে রয়েছে পাঁচটি সেঞ্চুরি ও ১২টি ফিফটি।

ওয়ানডে ক্রিকেটেও ১৫ হাজার রানের মাইলফলকের খুব কাছাকাছি রয়েছেন কোহলি। এখন পর্যন্ত ৩০২ ইনিংসে করেছেন ১৪ হাজার ৯৪১ রান। গড় ৫৮.৫৯। এই ফরম্যাটে তার সেঞ্চুরি ৫৪টি, ফিফটি ৭৯টি। সর্বোচ্চ ইনিংস ১৮৩ রানের।

সর্বশেষ গত ১৯ জুলাই লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ভারতের জার্সিতে মাঠে নেমেছিলেন কোহলি। সেই ম্যাচে ৬০ বলে ৭৪ রান করেন তিনি। তবে ম্যাচটি ২৭ রানে জিতে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে নিজেদের করে নেয় ইংল্যান্ড।

এদিকে, ৫০ ওভারের বিশ্বকাপের চ্যালেঞ্জ নিয়েও কথা বলেছেন কোহলি। তার মতে, ওয়ানডে বিশ্বকাপে টি-টোয়েন্টির মতো তীব্রতা দীর্ঘ সময় ধরে ধরে রাখতে হয়। বিশেষ করে বিদেশের মাটিতে টানা ম্যাচ খেলার সময় এই চ্যালেঞ্জ আরো বাড়ে।

কোহলি বলেন, “৫০ ওভারের বিশ্বকাপের তীব্রতা অন্য যেকোনো কিছুর চেয়ে বেশি। একটি বড় টুর্নামেন্টে প্রায় ১০ ম্যাচজুড়ে সেই একই মাত্রার তীব্রতা ধরে রাখা খেলোয়াড়দের জন্য শারীরিক ও মানসিকভাবে বড় পরীক্ষা।” সূত্র রাইজিংবিডি ডটকম

আরও পড়ুন- শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার

Tagged:

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...