কালবেলার উপজেলা প্রতিনিধি হলেন শামছুল আলম রিপন

কালবেলার উপজেলা প্রতিনিধি হলেন শামছুল আলম রিপন

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি॥ দেশের জনপ্রিয় দৈনিক কালবেলা পত্রিকার হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক শামছুল আলম রিপন।

সম্প্রতি দৈনিক কালবেলার সম্পাদক সন্তোষ শর্মার স্বাক্ষরিত নিয়োগপত্র ও পরিচয়পত্র শামছুল আলম রিপনের হাতে প্রদান করা হয়। এর মাধ্যমে তিনি শায়েস্তাগঞ্জ উপজেলায় পত্রিকাটির প্রতিনিধি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

শামছুল আলম রিপন সাংবাদিকতার সঙ্গে যুক্ত থেকে শায়েস্তাগঞ্জের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, উন্নয়ন, জনদুর্ভোগ, শিক্ষা, সংস্কৃতি ও আইনশৃঙ্খলাসহ নানা বিষয় নিয়ে সংবাদ পরিবেশন করে আসছেন। নতুন দায়িত্বে তিনি এলাকার মানুষের কথা আরও বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষভাবে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেছেন।

নিয়োগ পাওয়ার পর শামছুল আলম রিপন বলেন, “সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে শায়েস্তাগঞ্জের মানুষের কথা তুলে ধরাই হবে আমার প্রধান লক্ষ্য। সাংবাদিকতার পেশাগত দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা ও পরামর্শ কামনা করছি।”

এদিকে শামছুল আলম রিপনের নিয়োগে স্থানীয় সাংবাদিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন এবং নতুন দায়িত্বে সফলতা কামনা করেছেন।

আরও পড়ুন- ১৫ কেজি গাঁজাসহ চার কারবারি গ্রেফতার

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...