মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান

মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান

ডেস্ক রিপোর্ট ॥ মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানের তোলা দুটি ছবি প্রকাশ করেছে হোয়াইট হাউজ। হোয়াইট হাউজের সৌজন্যে শনিবার (৩ অক্টোবর) ছবি দুটি প্রকাশ করে প্রধানমন্ত্রীর কার্যালয়। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন উপলক্ষে সেপ্টেম্বরে নিউইয়র্কে জড়ো হয়েছিলেন বিশ্বনেতারা।

তাদের সম্মানে নিউ ইয়র্কের বিলাসবহুল ‘লোটে নিউ ইয়র্ক প্যালেস’ হোটেলে ২২ সেপ্টেম্বর নৈশভোজ আয়োজন করেন ডোনাল্ড ট্রাম্প। সেই আয়োজনে অংশগ্রহণ করেন তারেক রহমান ও জুবাইদা রহমান। দুটির মধ্যে একটি ছবি নৈশভোজে তোলা হয় বলে জানান প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক।

নৈশভোজের ছবিতে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ক্যামেরাবন্দি হন তারেক রহমান ও জুবাইদা রহমান। ছবির মাঝে দাঁড়ানো ছিলেন ডোনাল্ড ট্রাম্প। তার ডানে ছিলেন তারেক রহমান, বাঁয়ে ছিলেন জুবাইদা রহমান। ছবিতে তিন জনকেই হাস্যোজ্জ্বল দেখা যায়।

মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান

আরেকটি ছবি তোলা হয় পরের দিন; জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে। ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সহধর্মিণীদের নিয়ে বিশেষ বৈঠক আয়োজন করেন। সেখানে মেলানিয়ার সঙ্গে ক্যামেরাবন্দি হন জুবাইদা রহমান। তাদের পেছনে একটি ব্যানার ছিল, যার স্লোগান ছিল ‘বি বেস্ট’। এটি মূলত মেলানিয়া ট্রাম্পের একটি সামাজিক উদ্যোগের স্লোগান।

আরও পড়ুন- এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত ৬ জনের মৃত্যু

Tagged:

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...