শুভেচ্ছাদূত হলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস

শুভেচ্ছাদূত হলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক ॥ শুভেচ্ছাদূত হলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। শনিবার (২৪ মে) রাজধানীতে আয়োজিত অনুষ্ঠানে একটি আবাসন প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হওয়ার ঘোষণা দেন তিনি। নতুন এই যাত্রাকে ঘিরে উচ্ছ্বাসও প্রকাশ করেছেন এই অভিনেত্রী।

রাজধানীর ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টে আয়োজিত অনুষ্ঠানে আবাসন প্রতিষ্ঠান নর্থ সাউথ গ্রুপের সঙ্গে চুক্তিস্বাক্ষর করেন অপু বিশ্বাস। এ সময় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানানো হয়।

অনুষ্ঠানে নর্থ সাউথ গ্রুপের সিইও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মাহফুজুর রহমান বলেন, অপু বিশ্বাস শুধু আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডরই নন, তিনি একজন আস্থাশীল গ্রাহকও। নিজে বিভিন্ন প্রকল্প ঘুরে দেখার পর প্লট ক্রয় করেছেন। এটি আমাদের প্রতিষ্ঠানের প্রতি তার বিশ্বাসেরই প্রতিফলন।

নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে অপু বিশ্বাস বলেন, আবাসন খাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো গ্রাহকের আস্থা অর্জন করা এবং সেটি ধরে রাখা। নর্থ সাউথ গ্রুপকে নিজের সন্তানের মতো ভালোবেসে সাফল্যের শীর্ষে নিয়ে যেতে চাই। একই সঙ্গে সাধারণ মানুষের জন্য নিরাপদ আবাসন ও শতভাগ নিরাপদ বিনিয়োগ নিশ্চিত করতেও কাজ করে যাব।

অপু বিশ্বাস বলেন, নর্থ সাউথ গ্রুপের মতো একটি স্বনামধন্য প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পেরে আমি সত্যিই আনন্দিত। আমি বিশ্বাস করি, এই যাত্রা পারস্পরিক আস্থা ও সফলতার নতুন দিগন্ত তৈরি করবে।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. সাইদুল ইসলাম সাজু বলেন, দেশের উন্নয়ন ও আধুনিক জীবনযাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে নর্থ সাউথ গ্রুপ দীর্ঘদিন ধরে আস্থা ও গুণগত মানের প্রতীক হয়ে কাজ করছে। অপু বিশ্বাসের জনপ্রিয়তা ও ইতিবাচক ভাবমূর্তি আমাদের ব্র্যান্ডকে আরো সমৃদ্ধ করবে বলে আশা করছি।

আরও পড়ুন- ক্যাথলিক মিশনের গরু চুরির মামলায় একজন গ্রেফতার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...