গভর্নিং বডিতে অন্তর্ভুক্তির দাবিতে ডিসির কাছে আবেদন

গভর্নিং বডিতে অন্তর্ভুক্তির দাবিতে ডিসির কাছে আবেদন

নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের গভর্নিং বডির বিদ্যোৎসাহী (কারিগরি) সদস্য পদ কার্যকর করার দাবিতে হবিগঞ্জের জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন মোঃ ইয়াসির খান।

সোমবার (৬ জুলাই) জেলা প্রশাসক বরাবর দেওয়া আবেদনে তিনি উল্লেখ করেন, তিনি শায়েস্তাগঞ্জ স্টেশন রোডের স্থায়ী বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করে আসছেন। শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের গভর্নিং বডি পুনর্গঠনের লক্ষ্যে ২০২৫ সালের ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত সভায় বেসরকারি কারিগরি শিক্ষা বোর্ডের ব্যবস্থাপনা কমিটি প্রবিধানমালা-২০০৯ এর ধারা ৫২ অনুযায়ী তাকে বিদ্যোৎসাহী (কারিগরি) সদস্য হিসেবে মনোনয়নের প্রস্তাব গ্রহণ করে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে পাঠানো হয়।

আবেদনে তিনি আরও জানান, ওই প্রস্তাবের ভিত্তিতে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের অনুমোদনক্রমে চলতি বছরের ২০ মে তাকে বিদ্যোৎসাহী (কারিগরি) সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়। তবে কলেজ কর্তৃপক্ষ এ বিষয়ে তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করেনি।

ইয়াসির খানের দাবি, তাকে অবহিত না রেখেই ইতোমধ্যে গভর্নিং বডির অন্তত তিনটি সভা অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে কলেজের স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বিষয়টি জানতে পেরে তিনি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও সদস্য সচিব সুপ্রতীক রায় তালুকদারের সঙ্গে যোগাযোগ করলে সন্তোষজনক কোনো ব্যাখ্যা পাননি। বরং বিভিন্নভাবে সময়ক্ষেপণ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

আবেদনে আরও উল্লেখ করা হয়, কলেজে গভর্নিং বডির সদস্যদের নাম প্রদর্শনের জন্য স্থাপিত বোর্ডে তার পদে নাম না লিখে ফাঁকা রাখা হয়েছে। এ বিষয়ে তিনি প্রমাণ হিসেবে বোর্ডের একটি ছবিও আবেদনের সঙ্গে সংযুক্ত করেছেন।

তিনি অভিযোগ করেন, তাকে দায়িত্ব পালনের সুযোগ না দিয়ে গভর্নিং বডির কার্যক্রম থেকে দূরে রাখা হয়েছে, ফলে কলেজের শিক্ষার মানোন্নয়নে অবদান রাখার সুযোগ থেকেও তিনি বঞ্চিত হচ্ছেন।

এ অবস্থায় তিনি জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করে শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের গভর্নিং বডিতে বিদ্যোৎসাহী (কারিগরি) সদস্য হিসেবে তার পদটি দ্রুত কার্যকর করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন।

আবেদনের সঙ্গে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের মনোনয়নপত্র, গভর্নিং বডিতে তার নাম প্রস্তাবের রেজুলেশনের কপি এবং সদস্য তালিকা প্রদর্শন বোর্ডের ছবিসহ তিনটি নথি সংযুক্ত করা হয়েছে।

আরও পড়ুন- ঢাকাসহ ৩ রেঞ্জের ডিআইজি বদল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...