টেকসই উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে হবে-ড. জহিরুল হক

টকসই উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে হবে-ড. জহিরুল হক

নিজস্ব প্রতিনিধি॥ মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ও রোটারি ক্লাব অব হবিগঞ্জ সেন্ট্রালের অনারারি মেম্বার প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেছেন- রোটারিয়ানদের শুধু মানবসেবামূলক কার্যক্রম পরিচালনা করলেই হবে না। সেই সঙ্গে টেকসই উন্নয়ন, মাদকাসক্তি প্রতিরোধ, যুবসমাজের নৈতিক অবক্ষয় রোধ এবং সহনশীল সমাজ প্রতিষ্ঠায় আরও কার্যকর ও সুদূরপ্রসারী ভূমিকা রাখতে হবে।

সোমবার (২৯ জুন) রাতে হবিগঞ্জ জেলা শহরের একটি অভিজাত রেস্তোরাঁয় রোটারি ক্লাব অব হবিগঞ্জ সেন্ট্রালের ২০২৫-২৬ রোটাবর্ষের সমাপনী ও ২০২৬-২৭ রোটাবর্ষের নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের বিদায়ী প্রেসিডেন্ট মো. নোমান খান। সঞ্চালনা করেন ক্লাবের সেক্রেটারি সৈয়দ নজরুল হাসান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ডিরেক্টর ইন্টারন্যাশনাল সার্ভিস ডা. মো. জমির আলী, ক্লাব ফ্যাসিলিটেটর তবারক আলী লস্কর, চেয়ার ক্লাব অ্যাডমিনিস্ট্রেশন কবি তাহমিনা বেগম গিনি, ডিরেক্টর কমিউনিটি সার্ভিস মো. শরীফ উল্লাহ, ডিরেক্টর ইয়ুথ সার্ভিস হাফিজুর রহমান সুমন, চেয়ার মেম্বারশিপ মো. আবিদুর রহমান রাকিব, জয়েন্ট সেক্রেটারি প্রকৌশলী মো. শহিদুল হক, ট্রেজারার মো. দেওয়ান মিয়া, প্রেসিডেন্ট-ইলেক্ট নূর উদ্দিন জাহাঙ্গীর, আইপিপি মনির হোসেন, রোটারি ক্লাব অব খোয়াইয়ের প্রেসিডেন্ট হাবিবুর রহমান মুরাদ, সেক্রেটারি আল নোমান তন্ময় এবং রোটারি ডিস্ট্রিক্ট অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর আজিজুর রহমান মান্নাসহ অন্যান্য রোটারিয়ান।

অনুষ্ঠানে ক্লাবের সেক্রেটারি সৈয়দ নজরুল হাসান বিগত এক বছরের কার্যক্রম তুলে ধরেন। পরে ২০২৬-২৭ রোটাবর্ষের প্রেসিডেন্ট নূর উদ্দিন জাহাঙ্গীর এবং সেক্রেটারি মো. দেওয়ান মিয়ার গলায় রোটারি কলার পরিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়।

এ সময় রোটারি ক্লাব অব হবিগঞ্জ সেন্ট্রাল ‘সিলভার অ্যাওয়ার্ড’ অর্জন করায় ক্লাবের সকল সদস্যকে অভিনন্দন জানানো হয়। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কয়েকজন রোটারিয়ানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেন, ‘নিজ স্বার্থের ঊর্ধ্বে সেবা’ এই মহান আদর্শ ধারণ করে গত ১২১ বছর ধরে রোটারি ইন্টারন্যাশনাল বিশ্বব্যাপী মানবসেবা, শান্তি প্রতিষ্ঠা এবং সামাজিক উন্নয়নে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। বিশেষ করে পোলিও নির্মূলে রোটারিয়ানদের অবদান বিশ্বব্যাপী প্রশংসিত।

তিনি বলেন, গত এক বছরে রোটারি ক্লাব অব হবিগঞ্জ সেন্ট্রাল দুঃস্থ পরিবারের পুনর্বাসনে সেলাই মেশিন বিতরণ, বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্প, ঈদসামগ্রী, শীতবস্ত্র, শিক্ষা উপকরণ ও স্যানিটেশন সামগ্রী বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি এবং প্রতিবন্ধী ব্যক্তিদের চিকিৎসাসেবাসহ নানা জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করেছে। এসব উদ্যোগ মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

তিনি আরও বলেন, বর্তমান সময়ে সমাজে মাদকাসক্তি, সহিংসতা ও মূল্যবোধের অবক্ষয় উদ্বেগজনকভাবে বাড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় রোটারিয়ানদের সামাজিক সচেতনতা বৃদ্ধি, তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকান্ডে সম্পৃক্ত করা এবং একটি সহনশীল, মানবিক ও টেকসই সমাজ গড়ে তুলতে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

আরও পড়ুন- উদ্ধারকৃত মায়া হরিণ রেমা-কালেঙ্গা অভয়ারণ্যে অবমুক্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...