পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মোহন গ্রেফতার

পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মোহন গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানা পুলিশের অভিযানে পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি জালাল উদ্দিন মোহন (৫৫) গ্রেফতার হয়েছেন। তিনি পৌরসভার চরনুর আহম্মদ গ্রামের মৃত বদর উদ্দিনের ছেলে ও পৌরসভার সাবেক কাউন্সিলর।

সোমবার বিকেলে তাকে আদালতে প্রেরণ করা করা হয়। এর আগে রোববার মধ্যরাত থেকে সোমবার ভোর সকাল পর্যন্ত থানা পুলিশের অভিযানে তিনি গ্রেফতার হন।

সন্ধ্যায় ঘটনার সত্যতা নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল কালাম বলেন, ডেভিল হান্ট অভিযানে জালাল উদ্দিন মোহনকে গ্রেফতার করা হয়। ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর থানায় দায়েরকৃত নং-৪ মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। অভিযান চলমান রয়েছে। অপরাধী কাউকে ছাড় দেওয়া হবে না।

আরও পড়ুন- জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (DPHE) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...