
শায়েস্তাগঞ্জ প্রতিনিধি॥ হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থেকে নিখোঁজ ইসলামি একাডেমি এন্ড হাইস্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মোঃ ইফাজকে ঢাকার আশুলিয়ায় আত্মীয় বাসায় পাওয়া গেছে।
রোববার রাত ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আ স ম আফজল আলী।
এর আগে শনিবার বিকেল প্রায় ৩টা ৩০ মিনিটে প্রাইভেট পড়তে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় সে। এরপর থেকে আর বাড়িতে ফিরে আসেনি।
পরে খোঁজাখুঁজি করে তাকে ঢাকার আশুলিয়ায় এক আত্মীয় বাসায় পাওয়া যায়। ইফাজ শায়েস্তাগঞ্জ পৌরসভার তালুগড়াই গ্রামের মোঃ জাহাঙ্গীর মিয়ার ছেলে। সন্ধান পেতে যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদের প্রতি তার পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়েছে।
আরও পড়ুন- বিয়ের দাবিতে সিভিল জজের বাড়িতে অনশনে স্কুলশিক্ষিকা






