পথভুলে লোকালয়ে আসা মায়া হরিণ উদ্ধার

পথভুলে লোকালয়ে আসা মায়া হরিণ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ভোলারজুম গ্রামের চৌকিদার বাড়ি এলাকা থেকে একটি মায়া হরিণ উদ্ধার করেছে বন বিভাগ। শনিবার বিকেলে স্থানীয় জনতার সহায়তায় হরিণটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ভোলারজুম গ্রামের চৌকিদার বাড়ির নিকট একটি মায়া হরিণকে ঘোরাফেরা করতে দেখে স্থানীয় লোকজন সেটিকে আটক করেন। ধারণা করা হচ্ছে, পথভুলে পার্শ্ববর্তী বনাঞ্চল থেকে হরিণটি লোকালয়ে চলে আসে।

খবর পেয়ে কালেঙ্গা বন বিট কর্মকর্তা আব্দুল্লাহ আল আমিনের নেতৃত্বে বনরক্ষীদের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের কাছ থেকে হরিণটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।

কালেঙ্গা বন বিট কর্মকর্তা আব্দুল্লাহ আল আমিন জানান, প্রাথমিকভাবে হরিণটি সুস্থ রয়েছে। ধারণা করা হচ্ছে, খাদ্যের সন্ধানে অথবা পথভুলে এটি বন থেকে লোকালয়ে চলে এসেছিল। স্থানীয় জনতা সচেতনতার পরিচয় দিয়ে হরিণটিকে কোনো ক্ষতি না করে আটক রেখে বন বিভাগকে খবর দিয়েছেন, যা প্রশংসনীয়। তিনি আরও জানান, প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা শেষে হরিণটিকে তার প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করা হবে।

বন্যপ্রাণী বিশেষজ্ঞদের মতে, বনাঞ্চল সংকুচিত হওয়া, খাদ্য সংকট এবং মানুষের বসতি সম্প্রসারণের কারণে মাঝে মধ্যেই বন্যপ্রাণী লোকালয়ে চলে আসে। এসব প্রাণী দেখতে পেলে আতঙ্কিত না হয়ে বন বিভাগকে অবহিত করার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন- মেসির জন্য জীবন উজাড় দিতেও প্রস্তুত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...