হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে হত্যা মামলার পালাতক প্রধান আসামী ফারুক মিয়া (৫০) গ্রেফতার হয়েছে।

শনিবার সন্ধ্যায় এ বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল কালাম। গ্রেফতার হওয়া ফারুক মিয়া জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডোরা গ্রামের মৃত শহিদ মিয়ার ছেলে।

ওসি জানান, শুক্রবার দিবাগত রাত প্রায় ৩টায় শায়েস্তাগঞ্জ থানার একটি আভিযানিক টিম বিশেষ অভিযান পরিচালনা করে চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের রাণীরকোট এলাকায় সবুজ মিয়ার বসতঘরে।

এ অভিযানে হত্যা মামলার আসামী ফারুক মিয়া গ্রেফতার হয়। চুনারুঘাট থানা পুলিশের একটি টিম এ অভিযানে সহায়তা করেছে। দুপুরে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম সম্পন্নপূর্বক গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়।

আরও পড়ুন- কেপ ভার্দেকে হারিয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...