
নিজস্ব প্রতিনিধি॥ ঢাকার ফকিরাপুল থেকে আর্জেন্টিনার খেলা দেখতে গিয়ে মামুনুর রশিদ (২৫) নামে এক হোটেল কর্মচারী নিখোঁজ হয়েছেন। তিনি হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার ভাদিকারা গ্রামের ছুরে রহমানের ছেলে।
বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন নিখোঁজ মামুনুর রশিদের মামা ও শায়েস্তাগঞ্জ বাজারের কাশফুল কনফেকশনারীর কর্মচারী রুবেল আহমেদ।
তিনি জানান, মামুনুর রশিদ ঢাকার ফকিরাপুল এলাকার একটি হোটেলে কর্মরত ছিলেন। মঙ্গলবার (৭ জুলাই) রাতে আর্জেন্টিনার খেলা দেখতে বের হন। এরপর থেকে তার সঙ্গে পরিবারের সদস্যদের কোনো যোগাযোগ হয়নি।
পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাননি। এ ঘটনায় তারা গভীর উদ্বেগের মধ্যে রয়েছেন। যদি কোনো সহৃদয় ব্যক্তি মামুনুর রশিদের সন্ধান পেয়ে থাকেন, তাহলে ০১৭৯২-৩৭৭৪১২ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।






