অবৈধ সিলিকা বালু পরিবহনে ট্রাক্টরসহ আটক ব্যক্তিকে জরিমানা

অবৈধ সিলিকা বালু পরিবহনে ট্রাক্টরসহ আটক ব্যক্তিকে জরিমানা

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় ট্রাক্টরসহ মো. সুজন নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার মহিমাউড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, ট্রাক্টরে করে সিলিকা বালু পরিবহনের সময় সুজনকে আটক করেন ভ্রাম্যমাণ আদালত।
এ সময় জিজ্ঞাসাবাদে তিনি জানান, উপজেলার পানছড়ি এলাকা থেকে সিলিকা বালু উত্তোলন করে নিয়ে যাচ্ছিলেন। বালু উত্তোলনের জন্য প্রয়োজনীয় কর্তৃপক্ষের অনুমতি ও ইজারা না থাকার বিষয়টিও তিনি স্বীকার করেন।

পরে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় ভ্রাম্যমাণ আদালত তাঁকে এক লাখ টাকা অর্থদন্ড প্রদান করেন। জরিমানার অর্থ আদায়ের পর ভবিষ্যতে এ ধরনের কর্মকান্ডে জড়িত না হওয়ার শর্তে তাঁকে কঠোরভাবে সতর্ক করে অবমুক্ত করা হয়।অভিযান পরিচালনাকালে চুনারুঘাট থানা-পুলিশ, আনসার সদস্য ও স্থানীয় এলাকাবাসী সার্বিক সহযোগিতা করেন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের ফলে পরিবেশের ভারসাম্য এবং জনস্বার্থ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই পরিবেশ সুরক্ষা ও প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন- দাম্মামগামী ফ্লাইট পুনরায় চালু

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...