চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনে ২ লাখ টাকা জরিমানা

চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলনে ২ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাটে ইজারা বহির্ভূত এলাকায় অবৈধ বালু উত্তোলনের দায়ে শম্ভু কুমার দেব নামে এক ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিক আনোয়ারের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উপজেলার রাজার বাজার বালুমহালের পার্শ্ববর্তী বাঁশতলা এলাকায় অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে দেখা যায়, নির্ধারিত সীমানার বাইরে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। ঘটনাস্থলেই এ অপরাধের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত শম্ভু কুমার দেবকে ২ লাখ টাকা অর্থদন্ড প্রদান করেন।

অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন। তবে এসময় কোনো সরঞ্জাম জব্দ করা হয়নি বলে জানা গেছে। উপজেলা প্রশাসন জানিয়েছে, অবৈধভাবে প্রাকৃতিক সম্পদ উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরো পড়ুন- নিরব রায়ের অন্ধকার জীবনে শিক্ষার আলো জ্বালালেন ফ্রান্স প্রবাসী বদরুল তালুকদার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...