মিথ্যা তথ্যে সংবাদ সম্মেলন ও মামলার প্রতিবাদে মানববন্ধন

মিথ্যা তথ্যে সংবাদ সম্মেলন ও মামলার প্রতিবাদে মানববন্ধন

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ পৌরসভার বারবার নির্বাচিত ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. আব্দুল জলিলের বিরুদ্ধে মিথ্যা তথ্যের ভিত্তিতে সংবাদ সম্মেলন এবং মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে শায়েস্তাগঞ্জের দাউদনগর বাজারে শায়েস্তাগঞ্জ পৌরবাসীর ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতাকর্মী, ব্যবসায়ী, যুবসমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। কর্মসূচিতে বক্তারা সাবেক কাউন্সিলর মো. আবদুল জলিলের প্রতি সংহতি প্রকাশ করে তার বিরুদ্ধে আনা অভিযোগের প্রতিবাদ জানান।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ২৩ জুলাই মহলুলসুনাম এলাকার হাজেরা খাতুন ও তার সহযোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে মো. আব্দুল জলিলের বিরুদ্ধে যেসব অভিযোগ উত্থাপন করেছেন, সেগুলো সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তাদের ভাষ্য অনুযায়ী, একজন জনপ্রিয় সাবেক জনপ্রতিনিধির সামাজিক, রাজনৈতিক ও ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষুণœ করার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এসব অভিযোগ আনা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে দায়ের করা মামলাকেও তারা মিথ্যা, ভিত্তিহীন ও হয়রানিমূলক বলে দাবি করেন।

বক্তারা আরও বলেন, মো. আব্দুল জলিল দীর্ঘদিন জনগণের প্রত্যক্ষ ভোটে শায়েস্তাগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পালনকালে তিনি এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ, জনকল্যাণমূলক কর্মকান্ড এবং সামাজিক উদ্যোগ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। একটি ব্যক্তিগত বিরোধকে কেন্দ্র করে তাকে পরিকল্পিতভাবে বিতর্কিত করার অপচেষ্টা চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।

মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে দায়ের করা মামলা প্রত্যাহার, মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণা বন্ধ এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটনের দাবি জানান। তারা বলেন, নিরপরাধ ব্যক্তিকে হয়রানি বন্ধ করতে হবে এবং আইনের মাধ্যমে সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে। অন্যথায় স্থানীয় জনগণ বৃহত্তর শান্তিপূর্ণ কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে বলেও সতর্ক করেন।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত করেন। একই সঙ্গে তারা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি ঘটনাটি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

আরও পড়ুন- হবিগঞ্জে এনসিপির নেতা-কর্মীদের ওপর হামলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...