হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে আকস্মিক পরিদর্শনে গিয়ে ডিউটিতে অনুপস্থিত থাকায় রিগান হোসেন নামে এক ফার্মাসিস্টকে তাৎক্ষণিক বদলির নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এমপি। একই সঙ্গে হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতার নিম্নমান নিয়ে অসন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হওয়ার নির্দেশ দেন তিনি।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে পূর্বঘোষণা ছাড়াই হবিগঞ্জ সদর হাসপাতালে আকস্মিক পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তিনি হাসপাতালের সার্জারি বিভাগ, বহির্বিভাগসহ বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন। রোগীদের চিকিৎসাসেবা, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি এবং হাসপাতালের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

পরিদর্শনকালে ডিউটিতে রিগান হোসেনকে অনুপস্থিত দেখতে পান মন্ত্রী। বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে তাকে বদলির নির্দেশ দেন তিনি।

হাসপাতালের বিভিন্ন স্থান ঘুরে দেখার সময় পরিষ্কার-পরিচ্ছন্নতার অবস্থা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, দেশের অন্যান্য জেলার হাসপাতালের তুলনায় হবিগঞ্জ সদর হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতার অবস্থা খারাপ। এ বিষয়ে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

এ সময় দেশে হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচি নিয়েও কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, আগামী তিন সপ্তাহ পর সারাদেশে আবারও হাম প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন পরিচালনা করা হবে। শিশুদের যথাযথভাবে টিকার আওতায় আনার পাশাপাশি অভিভাবকদের সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

মন্ত্রী বলেন, হাম প্রতিরোধে মায়েদের আরও সচেতন হতে হবে। পাশাপাশি নবজাতক ও শিশুদের শালদুধ খাওয়ানো নিশ্চিত করতে হবে। শিশুদের নিয়মিত ও যথাযথভাবে টিকার আওতায় আনার পাশাপাশি অভিভাবকদেরও টিকাদানের গুরুত্ব সম্পর্কে সচেতন করতে হবে।

এদিকে স্বাস্থ্যমন্ত্রীকে কাছে পেয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরাও বিভিন্ন অব্যবস্থা ও সেবার মান নিয়ে নানা অভিযোগ তুলে ধরেন। মন্ত্রী রোগীদের অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শনকালে হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব, হাসপাতালের তত্ত্বাবধায়ক আমিনুল হক সরকারসহ জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন- মিনি ঠিকাদার কল্যাণ সমিতি হপবিস কার্যনির্বাহী কমিটি গঠন

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...