
প্রকৃতির ছায়াঘেরা মনোরম পরিবেশে প্রবাসের ব্যস্ত জীবনের একঘেয়েমি ভুলে আনন্দ-উচ্ছ্বাসে মেতে উঠলেন নিউইয়র্কে বসবাসরত হবিগঞ্জবাসীরা। যুক্তরাষ্ট্র হবিগঞ্জ সদর সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক বনভোজন ও মিলনমেলা। রবিবার (২৬ জুলাই) নিউইয়র্ক আপস্টেটের জর্জ আইল্যান্ড পার্কে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।
সকাল থেকেই নিউইয়র্ক সিটির বিভিন্ন প্রান্ত থেকে পরিবার-পরিজন ও বন্ধু-বান্ধব নিয়ে দলে দলে বনভোজনস্থলে আসতে শুরু করেন হবিগঞ্জ বাসী। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পুরো পার্ক প্রাঙ্গণ পরিণত হয় প্রবাসী হবিগঞ্জবাসীদের মিলনমেলায়।
আনুষ্ঠানিকভাবে বনভোজন ও মিলনমেলার উদ্বোধন করেন আইআরএস এনরোলড এজেন্ট ওয়াছি চৌধুরী। এ সময় সমিতির কর্মকর্তা, অতিথি ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী হবিগঞ্জবাসী উপস্থিত ছিলেন।

উদ্বোধনের পর শুরু হয় দিনব্যাপী নানা আয়োজন। প্রথমেই শিশুদের জন্য অনুষ্ঠিত হয় কুইজ প্রতিযোগিতা। প্রায় আধা ঘণ্টার এ প্রতিযোগিতায় দায়িত্ব পালন করেন ফজলুর রহমান চৌধুরী, মিয়া মো. আছকির, মো. আব্দুর রহমান ও মো. আব্দুল ওয়াহেদ। প্রতিযোগিতাটি পরিচালনা করেন শেখ মোস্তফা কামাল।
এরপর শিশুদের জন্য আয়োজন করা হয় বিভিন্ন ধরনের খেলাধুলা। খেলাধুলা পরিচালনা করেন সুকান্ত হরে। তাকে সহযোগিতা করেন মো. শামসুল হক ও মো. জুয়েল আহমেদ। শিশুদের প্রাণবন্ত অংশগ্রহণে উৎসবমুখর হয়ে ওঠে পুরো আয়োজন।

বেলা বাড়ার সাথে মেলা প্রাঙ্গণে মানুষের উপস্থিতি আরও বাড়তে থাকে। নিউইয়র্কে বসবাসরত হবিগঞ্জবাসীরা পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও বন্ধুদের নিয়ে অংশ নেওয়ায় একসময় জর্জ আইল্যান্ড পার্ক পরিণত হয় হবিগঞ্জবাসীর মিলনকেন্দ্রে। দিনব্যাপী আয়োজনে খেলাধুলা, মধ্যাহ্নভোজ, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও সর্বশেষ রাফেল ড্র অনুষ্ঠিত হয়।
মূল পর্বের আলোচনা সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ সদর সমিতির সভাপতি মো. তাজুল ইসলাম মানিক। অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির সাবেক সভাপতি মিয়া মো. আছকির ও বর্তমান সাধারণ সম্পাদক তুহিন তালুকদার।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডেমোক্রেটিক ডিস্ট্রিক্ট লিডার ও প্রবাসবন্ধু খ্যাত অ্যাটর্নি মঈন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যারিস্টার মিজানুর রহমান চৌধুরী ও জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রোকন হাকিম।

এ সময় আরও উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা জকিউদ্দিন চৌধুরী, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী অসীম, সদর সমিতির উপদেষ্টা মোজাহিদ আনসারী, ইব্রাহিম খলিল বারভূঁইয়া রিজু, এমদাদুর রহমান চৌধুরী, বৃন্দাবন সরকারি কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আবু সাঈদ চৌধুরী কুঠি, বর্তমান সাধারণ সম্পাদক সোহাগ আফসার, সাবেক সাধারণ সম্পাদক এম ফয়সল আহমেদ, এ বি সি এইচ গ্রুপের প্রতিষ্ঠাতা মো. আনোয়ার হোসেন মিঠু, হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতির সভাপতি মো. সাব্বির রহমান ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মানিক, ইঞ্জিনিয়ার মো: হাবিবুর রহমান,হবিগঞ্জ সোসাইটির সভাপতি আব্দুর রউফ জলাই, সাবেক সভাপতি মোহাম্মদ আলম শামিম, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, নবীগঞ্জ উপজেলা ওয়েলফার সোসাইটি ইউএসএ এর সভাপতি শেখ জামাল হোসেন, সাধারণ সম্পাদক ইমরান আলী টিপু, লাখাই উপজেলা অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রুবেল মিয়া, সিনিয়র সহসভাপতি মো. সিদ্দিকুর রহমান, ডাউনটাউন ম্যানহাটন বিজনেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রিয়াজুল কাদির লস্কর মিঠু, নিউজার্সি হবিগঞ্জ সমিতির সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী শামীম, সমিতির সহসভাপতি আকবর স্বপন, মো. শামসুল হক, মো. মাহিন তরফদার, মো. আরিফ হাসান তরফদার, মো. সেলিম আজাদ, মোঃ আব্দুর রাজ্জাক, সাবেক ছাত্রনেতা আব্দুল মুকিত, হবিগঞ্জ সদর সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. আমির আলী, মো. আবুল কালাম, লাখাই সমিতির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ টিপু, মাহমুদুল হাসান, জহিরুল ইসলাম রাহুল, তোফাজ্জল লিটন, সৈয়দ কামরুজ্জামান জুবায়ের, মো. জালাল উদ্দীন তালুকদার ও মো. কাউসার আলীসহ সংগঠনের নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক প্রবাসী হবিগঞ্জবাসী।

অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন সৈয়দ আব্দুল বাকী, মো. ইকবালসহ বাংলাদেশ থেকে আগত শিল্পীরা। তাদের পরিবেশনায় উৎসবের আনন্দ আরও বহুগুণ বেড়ে যায়। পরে রাফেল ড্রয়ের মধ্য দিয়ে দিনব্যাপী এ আনন্দ আয়োজনের সমাপ্তি ঘটে।
আয়োজকরা জানান, প্রবাসজীবনের ব্যস্ততার মাঝে নিজেদের শেকড়, ঐতিহ্য ও পারস্পরিক বন্ধনকে আরও দৃঢ় করার পাশাপাশি একটি দিন সবাইকে সঙ্গে নিয়ে আনন্দ-উৎসবের মধ্য দিয়ে কাটানোর লক্ষ্যেই এ বনভোজন ও মিলনমেলার আয়োজন। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে বিভিন্ন কর্মসূচি আয়োজনের জন্য তারা সবার সহযোগিতা কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি
আরও পড়ুন- হবিগঞ্জে স্বপ্ন সোসাইটির বৃক্ষ রোপণ







One Comment