শায়েস্তাগঞ্জে গণধর্ষণ মামলার আসামী সিলেট থেকে গ্রেফতার

শায়েস্তাগঞ্জে গণধর্ষণ মামলার আসামী সিলেট থেকে গ্রেফতার

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ র‌্যাব-৯ এর অভিযানে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে গণধর্ষণ মামলায় আসামী মোঃ জামাল মিয়া (৩০) সিলেট থেকে গ্রেফতার হয়েছে।শায়েস্তাগঞ্জে গণধর্ষণ মামলার আসামী সিলেট থেকে গ্রেফতার  বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে এ বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৯ সিলেট মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

র‌্যাব জানায়, এর আগে  বুধবার রাত প্রায় ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্প এবং র‌্যাব-৯ সিপিএসসি সিলেট এর একটি যৌথ আভিযানিক দল সিলেট কোতোয়ালী থানাধীন পিপাসা রেস্টুরেন্টের ৪র্থ তলায় অভিযান পরিচালনা করে।

এ অভিযানে শায়েস্তাগঞ্জে গণধর্ষণ মামলার এজাহারনামীয় ৫নং পলাতক আসামি মোঃ জামাল মিয়া গ্রেফতার হয়। গ্রেফতারকৃত আসামি- জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার সুরাবই গ্রামের মৃত কামাল মিয়ার ছেলে।

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে  শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

ঘটনার বিবরণে জানা যায়, ভিকটিম কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার ধামতী এলাকার বাসিন্দা। তার স্বামীর সাথে বনিবনা না হওয়ায় প্রায় ৪ মাস পূর্বে তাদের ডিভোর্স হয়।

পরে তিনি হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার শৈলজুরা এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। পরবর্তীতে সুমন মিয়া নামের এক ব্যক্তির সাথে তার পরিচয় হয়ে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

৬ এপ্রিল রাতে প্রেমিকাকে সুমন মিয়া তার ভাইয়ের বাড়ি নিয়ে যাওয়ার সময় সুরাবই এলাকার নাপিতটিলায় পৌঁছামাত্র তাজুল ইসলাম মনির, কাওছার মিয়া এবং আলমগীর হোসেন তাদেরকে আটকিয়ে ভয়ভীতি দেখান। এ সময় সুমন মিয়া ভিকটিমকে রেখে দৌড়ে পালিয়ে যায়।

পরবর্তীতে চিৎকার দিতে চাইলে তার মুখে চেপে ধরে রাখা হয়। পরে তাকে পাশে রাবার বাগানের ভিতরে নিয়ে গিয়ে ৫জন মিলে পর্যায়μমে জোরপূর্বক গণধর্ষণ করে। পরের দিন সকালে তারা ভিকটিমকে বাড়ি যাওয়ার জন্য গাড়িতে উঠিয়ে দেয়।

এ ঘটনায় তিনি নিজে বাদী হয়ে শায়েস্তাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে আসামিকে আইনের আওতায় আনতে র‌্যাব এই ঘটনার ছায়া তদন্ত শুরু এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের সময়সূচি
বর্তমান সময়
লোড হচ্ছে...
লোড হচ্ছে...
পরবর্তী নামাজ: লোড...
ফজর --:--
যোহর --:--
আসর --:--
মাগরিব --:--
ইশা --:--
সময় গণনা হচ্ছে...